চট্টগ্রামে এসিড ছুড়ে তমাল চন্দ্র দে (২৫) নামে এক যুবকের দুই চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন, সুমিত দত্ত (২৬) এবং মৌমিতা দত্ত অ্যানি (২৪)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শুক্রবার (৩০ মার্চ) রাজধানীর ভাটারা থানার ভাড়া বাসা থেকে এই দম্পতিকে গ্রেফতার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকালে তাদের চট্টগ্রামে আনা হয়।

ডিবি পরিদর্শক রাজেশ কান্তি বড়ুয়া সারাবাংলাকে বলেন, তমালের সঙ্গে মৌমিতার প্রেমের সম্পর্ক ছিল। একই সময়ে মৌমিতা সুমিতের সঙ্গেও সম্পর্কে জড়ায়। মৌমিতা ও সুমিত গোপনে আদালতের মাধ্যমে বিয়ে করে। বিষয়টি জানার পর তমাল মৌমিতাকে চড় মারে। এই চড়ের প্রতিশোধ নিতে তমালকে কৌশলে ডেকে নিয়ে মুখে এসিড মারে।

এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটেছে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি নগরীর কোতয়ালী থানার রহমতগঞ্জে গুডস হিলের পাশে। ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি তমালের বাবা বাবুল চন্দ্র দে বাদি হয়ে মৌমিতা-সুমিত এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

তমালের বাবা বাবুল চন্দ্র দে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কর্মকর্তা।