সাতক্ষীরার তালায় এক নাবালিকাকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। সে তালা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা এবং তালা উপজেলার শাহাপুর আর্দশ সঃ প্রঃ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।শনিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২ টার শাহাপুর বাজারের নিকটে একটি বাগানে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা যায়, খানপুর গ্রামের মহিদুল সরদারের মেয়ে শারমিন সুলতানা ওই নাবালিকার বান্ধবী। সেই সুবাদে শারমিন ডেকে নিয়ে যায় ওই নাবালিকাকে।
ধর্ষণের অভিযোগ উঠেছে একই উপজেলার শাহাপুর গ্রামের শহর আলী শেখের ছেলে সিরাজ শেখ এর বিরুদ্ধে। তার একজন সহযোগী ছিল তবে নাম জানা যায় সম্ভব হয়নি।
পূর্ব থেকে ওই নাবালিকার বান্ধবী শারমিনের সাথে ধর্ষক সিরাজুলের যোগাযোগ ছিল। সিরাজুল শারমিনকে বলে তার বান্ধবীকে ডেকে নিয়ে আসতে। ডেকে আনার পর শারমিন ওই নাবালিকাকে রেখে দূরে চলে যায়। তখনি সিরাজুল ওই নাবালিকাকে জোর করে পাশ্ববর্তী বাগানে নিয়ে যায়।
এ বিষয়ে ওই নাবালিকার বাবা জানান, আমার মেয়েকে ডেকে নিয়ে এই অপকর্ম করেছে। আমি প্রশাসনের কাছে দাবী করছি এই বখাটে সিরাজ এবং তার সহযোগীকে সর্বোচ্চ শাস্তির বিধানে আনা হোক।
তালা থানার এ এস আই রোরহান জানান, ওই নাবালিকার বান্ধবী শারমিন জবানবন্দি দিয়েছে। মামলার তদন্তের স্বার্থে সেটি এই মুহুত্বে জানানো সম্ভব হচ্ছে না। তালা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে।




