আগামি ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের এবারের আসর। অার শুরুর দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের দল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এরপর সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এ বছর মোস্তাফিজুর রহমান মুম্বাইইন্ডিয়ান্সে এবং সাকিব অাল হাসান খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে ২ এপ্রিল (সোমবার) দেশ ছাড়বেন বাংলাদেশ আইকন। জেট এয়ারওয়েজ যোগে ওইদিন বিকেল সাড়ে ৫টায় স্বপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা যাবেন সাকিব। সেখান থেকে হায়দ্রাবাদের বিমান ধরবেন টেস্ট ও ওয়ানডের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার (২৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে। ২০১১ সাল থেকে টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলার পর এবার সানরাইজার্সে নাম লিখিয়েছেন সাকিব। সানরাইজার্সে দুই সিজন কাটানো বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায়।

তবে মোস্তাফিজ কবে ভারতে যাবে এটা এখনো নিশ্চিত নয় বাংলাওয়াশ ক্রিকেট। এদিকে সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক ঘোষনা করলো। বল বিকৃতি–কাণ্ডে চাপের মুখে হায়দরাবাদের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। অার সেই কারনে অাইপিএলে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। রাজস্থান এরই মধ্যে অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে বেছে নিয়েছে। অার হায়দরাবাদের অধিনায়ক হিসেবে দেখা যাবে কেন উইলিয়ামসনকে। এছাড়া দলের সহ অধিনায়ক করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে।