নিজের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে জামালপুরের শহরতলীর রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা এবং অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক রেজা মো. আলমগীর হোসেন এই রায় দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মামলায় সূত্রে জানা গেছে, রশিদপুর গ্রামের রবিউল ইসলাম তার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিশু কন্যাকে ৭/৮ দিন নিজ ঘরে ধর্ষণ করে। এতে একপর্যায়ে শিশুটি গর্ভবর্তী হয়ে পড়ে।

এমতবস্থায় ২০১৭ সালের ১৫ জুলাই এই ঘটনা জানাজনি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে ওইদিন রাতেই শিশুর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় পিতা রবিউল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন।

প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী অফিসার ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিউলকে এই কারাদণ্ডাদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো আকরাম জানান, রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে এই রায়ে। একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই রায়ের মাধ্যমে। ভবিষ্যতে এরকম কাজে আর কেউ লিপ্ত হবেন না।

এই মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না।