তিনদিন ধরে মৃত মায়ের আঙ্গুল চুষে খুদা নিবারণের চেষ্টা করছিলো দেড় বছরের শিশু নাহিদ। অবশেষে তার কান্নার শব্দে শিশুটিকে উদ্ধার করে প্রতিবেশিরা। রোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার কোতালেরবাগ বৌবাজার এলাকায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রতিবেশী গৃহবধূ নাছিমা আক্তার বলেন, আমি বাসা-বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের পড়াই। বুধবার বিকালে বাসায় ফিরে আল-আমিনের ঘরে তার দেড় বছরের শিশুপুত্র নাহিদের কান্নার শব্দ শুনি। বেশ কিছুক্ষণ কান্নার শব্দ শুনে টিনের একচালা ঘরের কাছে গিয়ে দেখি বাইর থেকে ঘরের দরজায় তালা দেয়া। এরপর টিনের ফুটো দিয়ে তাকিয়ে দেখি আল-আমিনের স্ত্রী রিমা খাটের উপর দু’হাত ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। শিশুটি বুকের কাছে বসে রিমার হাতের আঙ্গুল চুষছে।
ওইসময় ঘর থেকে মারাত্মক পঁচা দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজনদের ডেকে নিয়ে আসি। এরপর ঘরের তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেই।
ধারণা করা হচ্ছে- স্ত্রী রিমা আক্তারকে (২২) হত্যা করে মরদেহের পাশে শিশু সন্তান নাহিদকে রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী আল-আমিন। সে ওই এলাকার আছিল্লা সর্দারের ছেলে।
এদিকে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়ি থেকে রিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের স্বামী আল-আমিন নিখোঁজ রয়েছে।





