মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আ. রহমানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীর সংসার ত্যাগ করেন গার্মেন্টস কর্মী রাশেদা বেগম। তিন মাস আগে বিয়ে করেন আব্দুর রহমান ও রাশেদা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এদিকে যার কারণে ঘর ছেড়েছেন রাশেদা সেই স্বামী আব্দুর রহমান অন্য মেয়েকে বিয়ে করছেন এই খবর জানতে পেরে স্বামী রহমানের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন রাশেদা। এসময় স্বামী রহমান তাকে তাড়াতে স্থানীয় কালু দেওয়ানের ছেলে ছাইদুল ও সন্ত্রাসী বাবুলকে সঙ্গে নিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তারা ছিনিয়ে নেয় রাশেদার স্বর্ণের গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা।

সোমবার (২৬ মার্চ) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন শুরু করে রাশেদা বেগম। কিন্তু তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় স্বামী আব্দুর রহমান ও তার ভারাটে বাহিনী। গুরুতর অবস্থায় রাশেদাকে সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আ. রহমানকে গ্রেফতার করে মঙ্গলবার মানিকগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

সাটুরিয়া থানার এসআই মো. মনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পওয়া গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। আ. রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওই এসআই।