সৌদিতে ৪০তম কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন ৫ জন গবেষক ও বিজ্ঞানী। সোমবার রাতে রাজধানী রিয়াদের কিং ফয়সাল সেন্টারে পুরস্কার তুলে দেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন কিং ফয়সাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মক্কার গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সাল।

ইন্দোনেশিয়া, জর্ডান, তিউনিশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পাঁচ গবেষক ও বিজ্ঞানীকে ইসলাম, ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা এবং সাহিত্য, মেডিসিন এবং বিজ্ঞান এ পাঁচটি শ্রেণীতে এ পুরস্কার প্রদান করা হয়।

বিজয়ীরা হলেন- মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হালাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ডেপুটি ডিন প্রফেসর ইরওয়াদি জাসির, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হাদিসের অধ্যাপক জর্ডানের বাশার আউদ,
তিউনিশিয়া মানুবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চক্রির মাখখাতা, মার্কিন বিজ্ঞানী টেক্সাস ইউনিভার্সিটি এন্ড অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের পরিচালক প্রফেসর জেমস পি অ্যালিসন এবং ব্রিটিশ বিজ্ঞানী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দর্শনের প্রফেসর স্যার জন এম বল।

বিজয়ীরা পুরস্কার হিসাবে পাবেন একটি করে সনদপত্র, ২০০ গ্রাম স্বর্ণ ও ৭ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল।