পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীর কাছে চুমুর আবদার করে গ্রেফতার হয়েছেন এক অধ্যাপক। ভারতের মুম্বাইয়ের পূর্বাঞ্চলের ঘাটকোপার এলাকার একটি কলেজের অধ্যাপক এ কাণ্ড ঘটিয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন, কলেজের অধ্যাপক তাকে পরীক্ষায় বেশি নাম্বার দেয়ার প্রস্তাব দিয়ে একটি চুমু চেয়েছিলেন। গত ৮ মার্চ ওই শিক্ষার্থীকে অধ্যাপক এ ধরনের প্রস্তাব দিলেও তা আলোচনায় এসেছে শনিবার।
ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে সেদিনের ঘটনা বর্ণনা করেছেন। অধ্যাপকের এ ধরনের অনৈতিক আবদারের প্রতিবাদে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা পান্ত নগর পুলিশ স্টেশনে গিয়ে প্রতিবাদ জানান।
অভিযুক্ত অধ্যাপকের বয়স ৩০ বছর। মুম্বাইয়ের পান্ত নগর পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পরিদর্শক রোহিনী কাইল বলেন, পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেয়ার বিনিময়ে অভিযুক্ত অধ্যাপক শিক্ষার্থীর কাছে চুমুর দাবি করেছিলেন। আমরা ওই অধ্যাপকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





