রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসের অভিনন্দন জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য আবদুল হামিদকে ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের মানুষের সঙ্গে আমি এবং আমেরিকান নাগরিকরাও রয়েছি।
মহান এবং ঐতিহাসিক এ দিবসে আমি আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

ডোনাল্ড জে. ট্রাম্প তার বার্তায় আরো বলেন, ‘নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে এবং বাংলাদেশের জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মানবিক এ সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের উদারতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।’