গত ৩ বছর ধরে এশিয়া কাপ পরপর আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ। এর আগের বারেও এশিয়া কাপ আয়োজন করার কথা ছিলো ভারতের।কিন্তু পাকিস্তান না যাওয়াতে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের আগ্রহ না থাকায় সেটি আয়োজিত হয় বাংলাদেশে। এবারের আসর বসবে ভারতে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু আবারো সেটাতে বাধ বেসে বকেছে ভারতীয় আদালত। ভারতীয় আদালত তাদের কোন আসরে পাকিস্তানকে ভারতে আসতে না দেওয়ার জন্য জারি করেছে।

এদিকে ভারতের ক্রীড়া মন্ত্রি রাজবর্ধন সিং রাঠর সম্প্রতি এশিয়া কাপ ইস্যুতে এক প্রশ্নের জবাবে স্পষ্ট কোন জবাব দিতে পারেননি।

তার ভাষায়, ‘সময়ই সব উত্তর দিবে। তবে ক্রীড়া সংস্থা গুলোকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে।কারন খেলাটা জনগনের মনের খুব কাছের ব্যাপার আর ক্রিকেটাররা দেশকে প্রতিনিধিত্ব করছে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এশিয়া কাপ আয়োজনের অনুমতি চেয়ে মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত জবাব পায়নি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড।

আর এরপরেও যদি ভারতীয় ক্রিকেট বোর্ড কোন অনুমতি না পায় তাহলে হয়তো আবারো এই আসর বসতে যাচ্ছে বাংলাদেশে।কেননা শ্রীলঙ্কান বোর্ড এই আসর নিজেদের মাঠে বসানোর কোন আগ্রহ না থাকায় সেটা বাংলাদেশে বসারই সম্ভাবনা বেশি থাকবে।