সুযোগটা হয়েছিলো সাকিবের পরিবর্তে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় আসরে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়ায় পেশোয়ারের হয়ে খেলতে পারেননি সাকিব। তার পরিবর্তে দলটি সাব্বির রহমানকে স্কোয়াডে যুক্ত করেছিল।

তবে বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও খেলেছেন মাত্র দুইটি ম্যাচ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পিএসএলে অভিষেক হয় সাব্বিরের। নিজের অভিষিক্ত ম্যাচে ১১ রান করে আউট হন তিনি। তার এই রান দলের জয়ে বড় ভূমিকা পালন করে। তবে দ্বিতীয় ম্যাচ অসাধারণ ফিল্ডিং করলেও ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তার।

নিদাহাস ট্রফির জন্য আর খেলা হয়নি পাকিস্তান সুপার লিগ। অবশেষে আবারো পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাব্বির। আজ রাতেই করাচির উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশের এই হার্ড হিটার। নিজের সত্যায়িত ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সাব্বির। নিদাহাস ট্রফির মিশন শেষ করে পেশোয়ারের হয়ে খেলতে শ্রীলঙ্কা থেকেই উড়াল দিয়েছিলেন তামিম ইকবাল।

মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হয়েছিলো তার। সেই ম্যাচে ২৮ রান নেন তিনি। ইনজুরির কারণে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামা হয়নি তার। পরবর্তীতে জানা যায় পেশোয়ারের হয়ে ফাইনাল খেলা হচ্ছে না তামিমের। হাটুর চিকিৎসার কারণে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন তামিম। তবে পুরো পিএসএলে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন তামিম।

৬ ম্যাচে ৩২ গড়ে ১৬১ রান করেছেন বাংলাদেশের এই সেরা ওপেনার। অন্যদিকে পিএসএল ফাইনাল খেলতে আগামীকাল ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে পেশোয়ার জালমির। প্রথম এলিমিনেটর ম্যাচ। মাহমুদউল্লাহদের কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ১ রানে হারানোয় তামিমদের পেশোয়ার জালমি খেলে দুই নম্বর এলিমিনেটর ম্যাচ।

আগামীকাল পেশোয়ার জালমির হয়ে একাদশে থাকার সম্ভবনা রয়েছে সাব্বিরের। এছাড়া ফাইনাল মিসবাহ-উল-হকের ইসলামাবাদকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার পিএসএলের শিরোপা ঘরে তুলবে পেশোয়ার জালমি।