কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধনে এসে হাজার হাজার ভক্ত-অনুরাগী শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশ সেরা পেসার মোস্তাফিজ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দুপুর ১ টার দিকে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের মাটিতে পা রাখেন। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে নিজের ৩১তম জন্মদিন উদযাপন করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে এ সময় হাজার হাজার ভক্ত হ্যাপি বার্থ ডে সাকিব বলে স্টেডিয়াম মুখরিত করে তোলে।