সাতক্ষীরা সদরের কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার ছাত্রীরা বহিরাগত বখাটেদের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে । প্রতিনিয়ত মাদ্রাসা চলাকালীন সময়ে স্কুলের আশে পাশের দরজা-জানালা দিয়ে ছাত্রীদেরকে উত্যক্ত করে চলেছে তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
৮ম শ্রেণীর এক ছাত্রী বলেন, আমরা বাইরের ছেলেদের যন্ত্রনায় অতিষ্ট অতিষ্ট হয়ে যাচ্ছি। মাদ্রাসায় আসা যাওয়ার সময় এমনকি ক্লাসের ভেতওে থাকলেও বাইওে থেকে তারা বিভিন্ন রকম খারাপ কথা বার্তা বলে। আমরা সবসময় মারাত্মক ভয়ে থাকি।
৯ম শ্রেণীর এক ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসার পথে উঠতি বয়সী বেশ কিছু বখাটে ছেলেরা বিরক্ত করে। কাজকর্ম বাদ দিয়ে মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাওয়া আসা করতে হয়। মেয়েকে একা মাদ্রাসায় পাঠাতে ভয় লাগে।
ওই মাদ্রাসার সুপার জাহাঙ্গীর মূর্ত্তেজা রেজা বলেন, বিভিন্ন সময় বহিরাগত ছেলেরা এসে মাদ্রাসা চলাকালীন সময় শিক্ষার্থীদেরকে উত্তক্ত করে। মাদ্রাসার গেট লাগিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। মাজে মাঝে তারা পাঠদান কক্ষের টিনের চালে ইট পাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, এ বিষয়টি আমাদের জানা নেই। এমনকি কেউ এখনও এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। এমন ঘটনা ঘটলে এবং কেউ অভিযোগ দিলে অবশ্যই বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




