একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী দলের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গনসংযোগের পাশাপাশি বিভিন্ন দিবস ও উৎসব কে সামনে রেখে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন বাজার ও পৌর শহরের সড়ক, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মহাসড়কের দর্শনীয় স্থানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও অঙ্গ সহযোগি সংঘঠনের প্রধান সহ নিজেদের ছবি ও নৌকা সংবলিত ব্যানার,প্যানা ও তোরণ নির্মাণ করে দৃষ্টি আর্কষনের জন্য এই প্রচার মাধ্যমে প্রার্থীদের নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
গৌরীপুর পৌর শহর সহ উপজেলার বিভিন্ন বাজার গুরে দেখা যায়, দীর্ঘদিন আগের লাগানো প্যানা ও তোরন গুলো দীর্ঘদিন যাবত রোদ বৃষ্টি ঝড়ে বর্তমানে বেহাল দশা। পৌর শহরের গৌরীপুর বাজারের বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার প্রায় ১০ টি তোরন রয়েছে সে গুলোর মধ্যে নতুন করে দুটি প্যানা লাগানোয় নতুনত্ব শোভা পাচ্ছে বাকি তোরনগুলোর শুধু বাশ গুলো দেখা যাচ্ছে সাথে ছেড়া কাপড় প্যানা ঝুলছে। নিছে মাঠিতে পুতা বাঁশের খুটি গুলোও নষ্ট হয়ে গেছে ফলে অনেক তোরন হেলে আছে।
কলতাপাড়া বাজারের ময়মনসিংহ কিশোরগঞ্জ মহা সড়কে কয়েক জন নেতার প্রায় বেশ কয়েকটি তোরন রয়েছে তার মধ্যে দুটি নতুন করে সাজানো হয়েছে বাকি গুলোর অবস্থা খুবই নাজুক। শাহগঞ্জ, ভুটিয়ারকোনা, তাতকুড়া সহ উপজেলার বিভিন্ন বাজারে প্রায় ১৫টি তোরন রয়েছে সে গুলোরও একই অবস্থা। বর্তমান অবস্থায় এই তোরণ গুলো শহর, বাজার, সড়ক মহাসড়কের গুলোর শুধু সৌন্দর্যই নষ্ট করছে না বরং তোরণ গুলো সামনের বৈশাখী ঝড় বাতাসে সড়ক মহাসড়কে পড়ে যে কোন সময় ঘটকে পারে বড় ধরনের দুঃঘটনা।
এলাকাবাসী ও দলীয় নেতা কর্মি এই অবস্থায় তোরনগুলিকে আর দেখতে চান না। এলাকার সাধারন জনগন তোরণ নির্মানকারী মনোনয়ন প্রত্যাশীদের সমর্থক ও প্রার্থীদের কাছে দাবী অবিলম্বে এই তোরনগুলোর সংস্কার করে নতুন ভাবে প্যানা লাগিয়ে সংস্কার করা নইলে অপসারন।





