কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুবার যৌন মিলন হয়েছে এবং তার সঙ্গে প্রণয়ের সম্পর্কও ছিল বলে দাবি করেছেন সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডুগাল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়।
ট্রাম্প তাকে কখনও ভালোবাসার কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবসময়ই বলতেন। তিনি আমাকে বলতেন, তিনি আমাকে ভালোবাসেন।
তাদের সম্পর্কটি বিয়ের দিকে যাচ্ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ম্যাকডুগালের সম্পর্কের দাবি অস্বীকার করেছেন ট্রাম্প।
গেল ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে নিউ ইয়র্কার ম্যাগাজিন জানায়, ম্যাকডুগাললের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এবং বিষয়টি ঢাকতে তাকে ন্যাশনাল এনকোয়ারের মাধ্যমে দেড় লাখ ডলার দেয়া হয়েছে।
সকলে এ বিষয়টি নিয়ে কথা বলায় তিনি সকলের সামনে এই গল্প শেয়ার করেছেন বলে জানিয়েছেন। কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার না করেই ট্রাম্পের সঙ্গে তার কয়েক ডজনবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি তার।
সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস নামের একটি টিভি সিরিয়ালের শুটিং করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় বলে জানান তিনি। ম্যাকডুগাল বলেন, তার প্রতি আমি দুর্বলতা অনুভব করি। তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন। আমি তার প্রতিভাকে পছন্দ করেছিলাম।
বেভারলি হিলস হোটেলে প্রথম শারীরিক সম্পর্কের পর ট্রাম্প তাকে টাকা দিতে চেয়েছিলেন বলে জানিয়ে তিনি বলেন, তিনি আমাকে টাকা দিতে চেয়েছিলেন। আমি তার দিকে তাকিয়ে ছিলাম এবং বললাম, এটা আমি নই। আমি এরকম মেয়ে নই।





