সড়ক পথের পাশাপাশি রেলক্রসিংও এখন যেন মৃত্যুফাঁদ। লেভেল ক্রসিংর ক্রটিতে এ ঝুঁকি আরো বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে, সড়কের নির্মাণ ক্রুটি ও চালকের অদক্ষতায় সড়ক পথে প্রাণহানির ঘটনা বাড়ছে বলে মনে করছেন তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অকালে ঝরছে প্রাণ। প্রিয়জন হারানোর বেদনায় প্রতিদিনই ভারী হচ্ছে বাতাস। দুর্ঘটনায় মৃত্যু এখন নৈমিত্তিক ঘটনা।সড়ক পথের দুর্ঘটনা তো রয়েছেই, তবে তুলনামূলক নিরাপদ রেল ক্রসিংও এখন মৃত্যুফাঁদ। পরিসংখ্যান বলে, দেশের রেল দুর্ঘটনায় নিহত আশি শতাংশই রেল ক্রসিং এ। প্রাণহানি ঘটছে, এর কারণও অজানা নয়। তবুও কার্যকর পদক্ষেপ দেখা যায় না খুব একটা। এ ব্যাপারে উদাসীনতা নয় বরং জনবলের সংকটের কথা বলছেন রেল সংশ্লিষ্টরা।
লেভেল ক্রসিং এর ক্রটি দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে দেয় বলে মত বিশ্লেষকদের। এ থেকে উত্তরণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপরও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞরা।দুর্ঘটনা এড়াতে সঠিক পরিকল্পনারও ঘাটতি রয়েছে ঠিক, তবে এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে কার্যকরী উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।





