যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন’ কবির এই কবিতাকে বাস্তবে রূপ দিয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল ইউনিয়নের শত শত পরিবার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বংশপরম্পরায় এ কাজটি করছে তারা। ছাই থেকে সোনা! যদিও কাজটি অসম্ভব কিন্তু এ অসম্ভব কাজটি বাস্তবে সম্ভব করেছে তারা।
চারিগ্রামের দাশারহাটি ও গোবিন্দল গ্রামে ছাই থেকে সোনা তৈরির কঠিন কাজটি প্রায় ১৫০ বছর ধরে করে আসছেন স্থানীয় বাসিন্দারা, যা কিনা দেশের আর কোথাও হয় না। এই সোনা তৈরিকে কেন্দ্র করে চারিগ্রাম বাজারে সাপ্তাহিক সোনার হাটও বসে থাকে বলে জানা গেছে।
দাদার আমল থেকে সোনা তৈরির কাজে নিয়োজিত দাশারহাটি গ্রামের বদরউদ্দিন জানান, চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের ৩ হাজারের বেশি লোক এই ছাই থেকে সোনা তৈরির কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কাজ করেই এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





