সাতক্ষীরায় মিলি আক্তার নামের এক কলেজ ছাত্রী গার্মেন্টেসকর্মীর হাত ধরে পালিয়েছে। প্রেমের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে মেয়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে মেয়েটি এখনো অপ্রাপ্ত বয়স্ক বলে জানান মেয়েটির পরিবার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মিলি আক্তার(১৭) সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের কামাল উদ্দীন মোড়লের মেয়ে এবং রাড়ুলী কাটিপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। গার্মেন্টসকর্মী সাজু সরদার একই উপজেলার খলিলনগর গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে সাজু সরদার(২০)। অনেক খোঁজাখুঁজি করার পরও মেয়েটির কোন খোজ মিলছে না। আইনের সাহায্য প্রার্থনা করে মেয়েটির পরিবার তালা থানায় একটি অভিযোগ করেন বলে জানা যায়।
মেয়ের চাচা মোঃ নুরউদ্দীন জানান, বৃহস্পতিবার কলেজ থেকে ফেরার পথে মিলিকে তুলে নিয়ে যায় সাজু সরদার। মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটি এখনো অপ্রাপ্তবয়স্ক। আমরা তালা থানায় একটি অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ তালা থানা (ওসি) হাসান হাফিজুর রহমানের ফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করলে সেটা সম্ভব হয়নি।তবে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন জানান, যেহেতু মেয়েটি এখনো অপ্রাপ্তবয়স্ক এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




