ক্রিকেট বিশ্বে টাইগাররা নিজের অবস্থান খুব ভাল ভাবেই করে নিয়েছে। তাই বাংলাদেশের ভক্ত এখন রয়েছে বিশ্বজুড়ে। অপরদিকে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সবময় টাইগারদের খেলা দেখেন, তাদের খেলারও খবর রাখেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু কন্যার ক্রিকেট প্রেম সত্যিকার অর্থেই প্রশংসনীয়। দেশের মাটিতে যে কোন সিরিজ বা বৈশ্বিক আসরে সশরীরে এসে হাজির হন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দারুণ আগ্রহ নিয়ে খেলা দেখেন। দলের জয়ে হন আপ্লুত আবার দল হেরে গেলে হন ব্যথিত। উৎসাহ দেন ভবিষ্যতের জয়ের জন্যও। ক্রিকেটারদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। প্রায়শই মাশরাফি-সাকিবদের প্রায়ই টেনে নেন কাছে। বুলিয়ে দেন স্নেহের পরশ।
বৃহস্পতিবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু কন্যার সংবর্ধনায় আবারও স্নেহের ছোঁয়া নিয়ে এলেন বাংলার দুই তারকা। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। সোফায় বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে দেখা করে এসেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
ছবিতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর হাত ধরে আছেন। এ সময় শেখ হাসিনা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তা পাশে দাঁড়িয়ে দেখছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।





