শেষ হয়েছে নিদাহসি ট্রফি তবে তার রেশ এখনো কাটেনি। এমন ম্যাচের কথা কি সহজেই ভোলা যায়।শুধু ফাইনাল নয় গোটা নিদাহাস ট্রফি জুড়েই আলোচনায় ছিলেন বাংলাদেশ। বিদেশের মাটিতে ২১৪ রান তাড়া করা। ছক্কা মেরে ফাইনাল নিশ্চিত। ফাইনাল ম্যাচে নিশ্চিত জয়ের ম্যাচে নাটকীয় হার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে সব কিছু ছাঁপিয়ে যেটা বেশি আলোচনায় তা হচ্ছে আম্পায়ার ইস্যু। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১২ রানের। পর পর দুই বাউন্সার দেওয়ার পর লেগ আম্পায়ার ‘নো’ কল করলে লঙ্কান প্লেয়ারদের দাবির মুখে মেইন আম্পায়ার সেই বলকে জেনুইন বল হিসেবে হিসেব করে। যা মেনে নিতে পারেনি সাকিব-রিয়াদরা। ম্যাচের এক পর্যায়ে অধিনায়ক সাকিব রিয়াদ-রুবেলকে হাত দিয়ে ঈশারা দেয় মাঠ থেকে উঠে আসার জন্য। পরে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মধ্যস্ততায় খেলা শুরু হয়।
অথচ আম্পারদের সমালোচনা না করে প্রতিবেশী নিন্দুক ভারত টাইগার ক্রিকেটারদের সমালোচনায় ব্যাস্ত তাকে।
তবে সেদিনের সেই ঘটনার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে আম্পারদের বিরুদ্ধে নালিশ করবে বিসিবি। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানিয়েছেন আইসিসি পরবর্তি বোর্ড মিটিংয়ে আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।





