বিশ্ব ক্রিকেটের সাবেক গতি দানব রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন! এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খোদ শোয়েব জানালেন, এটা কি জোকস! দারুণ চেষ্টা! ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে পোস্ট করেন, দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে বিশ্বের সবচেয়ে দ্রুত গতি বোলার শোয়েব আখতার মারা যান।মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর। এই খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। মৃত্যুর খবর শোয়েব আখতারের কাছে এসে পৌঁছয়। তবে, নিজের মৃত্যুর গুজব খবরের প্রতিক্রিয়া দিলেন একবারে ইয়র্কার স্টাইলে।

টুইটারে শোয়েব লেখেন, প্রতিদিন ওই ফলের দোকানে পাস দিয়ে যাই। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছো ভাই। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। দেশের প্রত্যন্ত অলগলি থেকে তরুণ তুর্কিদের ফাস্ট বোলারের প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন যে তিনি বেঁচে আছেন।