শনিবার দিন কিশোরগঞ্জ স্টেডিয়ামে আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে শুরু হতে যাওয়া মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন উপলক্ষে আসছেন তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার দুপুরে অনলাইন দৈনিক তোলপাড় টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল এবং সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।

মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।শনিবার সকালে তিনি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের আলোর মেলা এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে খেলার উদ্বোধন করবেন।