নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশী ২৬ জনের মধ্যে বাকি থাকা তিনজনের মরদেহ আজ বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে দেশে ফিরবে।এর মধ্যে রয়েছে বরিশালের সন্তান পিয়াস রায়ের মরদেহ। এরই মধ্যে মরদেহ তিনটি বুঝিয়ে দেওয়া হয়েছে নেপালের বাংলাদেশী দূতাবাসে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ দুপুর ৩টার দিকে ওই তিন মরদেহ দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ইউএস-বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। দূর্ঘটনায় নিহত বরিশালের সন্তান পিয়াস রায়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন বাংলাদেশে পৌঁছার পর রাতেই বরিশালে নিয়ে আসা হবে পিয়াস রায়ের কফিন।

উল্লেখ্য, ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে গত ১২ মার্চ দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে উড়োজাহাজে থাকা ৫১ আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ জন বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। আহত হন ১০ জন। গত সোমবার শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশীর মরদেহ ঢাকায় এনে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।