অবাক করার বিষয় হলেও সত্য, শুধুমাত্র রাজধানী ঢাকার দুই হাজার মসজিদ থেকে প্রতিদিন অন্তত ১০ হাজার জুতা চুরির ঘটনা ঘটছে। মাসে প্রায় তিন লাখ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমও এর বাইরে নয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আর, এই চোরাই জুতা ঘষামাজার পরে বিক্রি হচ্ছে শহরের ফুটপাত এবং চোরাই মার্কেটে। এক অনুসন্ধানে জানা গেছে , বৃহস্পতি এবং শুক্রবারেই চুরির ঘটনা বেড়ে যায় দ্বিগুণ। প্রায় সবগুলো মসজিদেই ওৎ পেতে থাকে এই সংঘবদ্ধ চক্র।

এদিকে এবার রাজধানীর বারিধারায় এক মসজিদে অভিনব কায়দায় জুতা চুরি করতে গেলে ধরা পড়ে সিসি ক্যামেরায়। ভিডিওটি সচেতনার জন্য শেয়ার করা হলো। ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের ভেতরে সবাই নামাজ পড়ছেন। নামাজ শেষ হতে প্রায় কিছুটা সময় বাকি, ঠিক সেই মুহূর্তে পায়ে স্ট্রেচার পরে পঙ্গু সেজে এক চোর এসে জুতা চুরি করছে।

কিন্তু এই দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়লে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে নিজে সচেতন হোন আর শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন