রাজধানীর গুলশানে অবস্থিত এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও শিল্প প্রতিষ্ঠান হামীম গ্রুপের মালিক এ কে আজাদের বাড়ি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার (২০ মার্চ) সকালে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ১ নম্বরের এই বাড়িটি ভাঙা শুরু করে রাজউক।

আজ সকাল থেকেই রাজউকের কর্মকর্তারা স্কেবেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে বাড়িটির প্রবেশ মুখ থেকে ভাঙা শুরু করে।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার ওয়ালিউর রহমান বলেন, ‘বাড়িটির রাজউক অনুমোদিত কোনও নকশা নেই।’ তবে এ বিষয়ে হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। যায়নি অয়ালিয়া