টানা চার মাস ব্যাস্ত থাকার পর অবশেষে বিশ্রামের সময় পাবে বাংলাদেশ জাতীয় দল। বছরের শুরু থেকে এখন পয়ন্ত টানা ম্যাচ খেলেছে চলছে জাতীয় দল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস টি-টুয়েন্টি ত্রিদেশী টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে এখন পয়ন্ত ৩ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। প্রথমটিতে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় টিতে ঘুরে দাড়ায় বাংলাদেশ।

অার গতকাল অাবারো ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। অার এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে অাগামীকালের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে বাংলাদেশকে।

এরপরেই ফাইনাল অনুষ্ঠিত ১৮ মার্চ। এরপরে ছুটিতে থাকবে জাতীয় দল।

এপ্রিল-মে কনো অান্তজাতীক ম্যাচ না খেললেও অাগামী জুন থেকে ব্যাস্ত হয়ে পড়বে টাইগাররা। জুনের প্রথম সপ্তাহে অাফগানিস্থানের বিপক্ষে ভারতের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

গতকাল যমুনা নিউজ টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

অাগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। অার এশিয়াকাপের প্রস্তুতি হিসাবেই জুনে অাফগানিস্থানের সাথে এই সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এখনো অনিশ্চিত এশিয়াকাপ।

অার ভারতে না চাইলে এশিয়াকাপ বাংলাদেশে অায়োজন করতে চায় বিসিবি। ভারতে অাফগানিস্থানের সাথে সিরিজ শুরু হবে জুনের প্রথম সপ্তাহ থেকেই।

তবে সিরিজে কয়টি ওয়ানডে এবং কতটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সেটা নিশ্চিত করে বলেন নি বিসিবির প্রধান নির্বাহী।