হাসিন জাহানের একের পর এক আক্রমণে জেরবার শামি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পেসার এবার পাল্টা ‘বাউন্সার’ দিলেন হাসিনকে। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের গোড়াতেই কি গলদ ছিল? ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভারতের তারকা বোলার মোহাম্মদ শামির নয়া বাউন্সারে সেরকমই ইঙ্গিত মিলছে। হাসিনের একের পর এক আক্রমণে জেরবার শামি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পেসার এবার পাল্টা ‘বাউন্সার’ দিলেন হাসিনকে।

জাতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শামির নতুন বিস্ফোরণ, প্রথম বিয়ে নিয়ে সত্য গোপন করেছিলেন হাসিন। উল্লেখ্য, ২০১৪ সালে শামির সঙ্গে বিয়ে হওয়ার আগে আরও একবার বিয়ে হয়েছিল হাসিনের।

২০০২ সালে প্রথমবার বিয়ে হয় হাসিনের। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়ার বাসিন্দা সাইফুদ্দিন হুসেন ছিলেন হাসিনের প্রথম স্বামী। সেই পক্ষের দু’টি মেয়েও রয়েছে। আট বছর সংসার চালানোর পর ২০১০ সালে ঘটে প্রথম বিয়েতে বিচ্ছেদ।

শামির অভিযোগ, শুরুতে হাসিন নিজের প্রথম বিয়ের কথা গোপনই রেখেছিলেন তার কাছে। এখানেই শেষ নয়। হাসিনের যে দু’টি কন্যা সন্তান রয়েছে, সেই কথাও শামিকেও নাকি জানাননি হাসিন। দু’টি মেয়ের বিষয়ে ভারতের তারকা বোলার জানতে চাইলে সেই সময়ে হাসিন নাকি বলেছিলেন, তারা হাসিনের প্রয়াত বোনের মেয়ে।

একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে শামি বলেন, “আমরা যখন বিয়ে করি তখন ওর প্রথম বিয়ের কথা কিছুই জানতাম না। পরে নিজেই বলেছিল। এমনকী দুই মেয়েকেও মৃত বোনের সন্তান বলে পরিচয় দিয়েছিল। এখনও পর্যন্ত আমার বাবা জানেন, সত্যিই ওই দুই মেয়ে হাসিনের বোনঝি।”

সত্যি কি নিজের পরিচয় গোপন রেখে শামিকে বিয়ে করেছিলেন হাসিন? বিয়ের আগে শামি কি কিছুই জানতেন না হাসিন সম্পর্কে? শামির নয়া বিস্ফোরণ কিন্তু প্রশ্নের ঝড় তুলে দিচ্ছে।