নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার মেয়ে হিয়া অপহৃত হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দুর্ঘটনার খবার পাওয়ার পর নাবিলার উত্তরার বাসা থেকে হিয়াকে নিয়ে নাবিলার গৃহকর্মী পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্মী আটক হলেও শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

হিয়ার আত্মীয় সাইফুদ্দিন বিপ্লব জানান, হিয়ার বাবা দেশের বাইরে থাকায় নাবিলা ওই গৃহকর্মীর কাছে শিশুটিকে রেখে ফ্লাইটে যেতেন। নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে দুর্ঘটনার খবর পাওয়ার পর দাদি ও চাচি হিয়াকে আনতে গেলে বাসাটি খালি পান। পরে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান সাইফুদ্দিন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান জানান, আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সোমবার রাতে জিডিটি (জিডি নম্বর-৯০২) করেন শিশু হিয়ার দাদি বিবি হাজেরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।