রকার সম্প্রতি ১৬টি দেশের অভিবাসন ব্যয় পুনর্নির্ধারণ করেছেন। দেশে ও পেশাভেদে বিভিন্ন দেশে গমনকারী কর্মীর অভিবাসন ব্যয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সংসদে দেয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠায়। ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ কর্মী বিদেশে গেছেন, যা এবার রেকর্ড সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বিদেশ গেছেন।





