সম্প্রতি যুক্তরাজ্য সৌদি আরবকে ১৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেয়াকে ‘জাতীয় লজ্জা’ বলে নিন্দা জানিয়েছে দেশটির বিরোধীদল।শুক্রবার দুইদেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিটি নিয়ে থেরেসা মে’কে উদ্দেশ্য করে দেশটির বিরোধীদলের পক্ষ বলা হয়,
এই সহায়তার ফলে ইয়েমেনের ওপর সৌদি আরবের সহিংসতা আরো বাড়বে। এটি পুরো দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।
সৌদি আরবের কাছে ৪৮টি ইউরো ফাইটার টাইফুন জেট বিক্রয়ের পরিকল্পনার পরপরই কেট ওসামর এ প্রসঙ্গে এধরণের মন্তব্য করলেন।দেশটির বিরোধীদলের এ সংসদ সদস্য ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানকে বলেন, ‘সৌদি আরব ইয়েমেনের ওপর যেসব বোমা হামলা চালাচ্ছে, তার দায় এই সহায়তার মধ্য দিয়ে ব্রিটেনের ওপরও পড়বে।’ এরফলে পুরো দেশটির মর্যাদাহানি ঘটবে বলেও মনে করছেন তিনি।
দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন এ চুক্তির বিষয়ে নিন্দা প্রকাশ করছে।এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’কেও অভিযুক্ত করছেন তিনি। তিনি মে’কেও উদ্দেশ্য করে বলেন, যেখানে জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রয় স্থগিত করেছে সেখানে অস্ত্র বিক্রয়ের মধ্য দিয়ে ব্রিটিশরা যুদ্ধ পরিচালনায় ভূমিকা রাখছে।





