প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি” প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে সালাম ও শুভেচ্ছা।ভাল আছেন নিশ্চয়ই।আমরা জানি আপনারা সবাই যার যার পরিবার ও আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোর জন্যই এ দেশে এসেছেন।

সৌদি সরকার এদেশের বিশাল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য বিভিন্ন কোম্পানি/মোয়াসসাসার ওপর অনেক ধরনের আইন কানুন ও করের বোঝা চাপিয়ে দিয়েছেন।

ইতিমধ্যে অনেকেই চলে গিয়েছেন কেউবা যাবার প্রস্তুতি নিচ্ছেন।আর যারা শত প্রতিকূলতার মাঝেও থেকে গিয়েছেন,আপনারা আপনাদের পরিবার এবং আত্মীয়-স্বজনের মুখে দু’মুঠো অন্ন তুলে দেবার আশায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

সেই যে কবে পথ চলা শুরু করেছেন আপনারা আর কোথায় গিয়ে শেষ হবে পথ চলা তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন।এই চলার পথটা আপনাদের জন্য কখনোই মসৃণ ছিল না।

তাইতো প্রত্যেক প্রবাসী ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ।এ দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনারা যে যেখানেই চাকরি কিংবা ব্যবসা করছেন তারা প্রত্যেকেই অপ্রয়োজনীয় খরচ পরিত্যাগ করে এদেশ থেকে চলে যাবার আগ পর্যন্ত সবাই যার যার সেলারির একটা বড় অংশ সঞ্চয় করার চেষ্টা করুন।মনে রাখবেন এই সঞ্চয়ই একটা সময় আপনার সম্বল হয়ে থাকবে।

আল্লাহ আপনি সব প্রবাসী ভাইদেরকে সকল প্রতিকূল পরিবেশে ভালো ও সুস্থ থাকার তাওফিক দান করুন।