চলছে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসর। এখন পর্যন্ত দুই পর্বের খেলা হয়েছে। বেশ জমে উঠেছে পিএসএল। দুবাই-শারজাহ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে গত মঙ্গলবার থেকে আবারো দুবাই পর্বে ফিরছে পিএসএল।
দুবাই-শারজাহ স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় পিএসএলের ২০তম ম্যাচে লাহোর কালান্দার্সের মুখোমুখি হয় মুলতান সুলতান।
আর সেই ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নামে মুলতান সুলতানস। ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১১৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন কুমার সাঙ্গাকারা। আর সেই ম্যাচে চার রান দিয়ে পাঁচটি উইকেট শিকারের নয়া রেকর্ড গড়লেন আফ্রিদি। তিনি ১৭ বছর বয়সী শাহীন শাহ আফ্রিদি।
মুলতান সুলতানসের বিপক্ষে ৩.৪ ওভার বল করে একটি ওভার মেডেন দিয়ে চার রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা শাহীন শাহ আফ্রিদি। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও হ্যাটট্রিক করতে পারেননি তিনি। ১৬ তম ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট পান তিনি। এছাড়াও ২০তম ওভারে বোলিংয়ে এসে দুইটি উইকেট শিকার করেন তিনি।





