পদ্মাসেতুতে তৃতীয় স্প্যানটি বসতে যাচ্ছে শিগগিরই। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তৃতীয় স্প্যানটি নিয়ে আসার কাজ শুরু হয়েছে।

১৫০ মিটার দীর্ঘ ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার “তিয়ান ই” ক্রেনটি যাত্রা শুরু করেছে।সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানোর জন্য জাজিরা প্রান্তে নেওয়া হচ্ছে তৃতীয় স্প্যান ৭-সি। মাওয়া প্রান্ত থেকে ক্রেনটি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে সময় লাগবে দুইদিন। পরে স্প্যানটি খুঁটিতে তোলার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পিলারে দু’টি স্প্যান বসানোর মাধ্যমে ৩০০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। তৃতীয় স্প্যানটি পিলারের ওপর বসলে দৃশ্যমান হবে ৪৫০ মিটার।