“এই বছর ইলেকশনের বছর এবং আওয়ামীলীগ ভালভাবে বুজেছে এইবারের নির্বাচন আর অতীতের নির্বাচনের মত হবেনা, অনেকটা সুষ্টু নির্বাচন হবে। আমি এইটা বিশ্বাস করি জনগণ ও চাচ্ছে পৃথিবীও চাচ্ছে একটি সুষ্টু নির্বাচন”। বলে মন্তব্য করেন গন স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক বিশ্লেষক জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার (০১ মার্চ) বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে তিনি এই মন্তব্য করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আর ২০১৩-১৪ সালের সহিংসতার কথা বলে আওয়ামীলীগের আর খুব বেশী লাভ হবেনা। সেখানে নিশ্চয়ই একেবারে বিএনপি জামায়েতের হাত ছিলনা তা বললে ভুল হবে। কিন্তু সেখানে সরকারের হাত ছিল ভারতের হাত ছিল এবং অন্যান্য বিদেশী সংস্থার হাত ছিল।
তিনি বলেন, আজকে গত এক বছরে রোড ট্রাফিকে যত লোকের মৃত্যু হয়েছে, যদি আমরা হিসাব করি গত ১৩-১৪ সালের সব মৃত্যুকে ছাড়িয়ে গিয়েছে।
আমি মনে করি বিএনপিকে আওয়ামীলীগ একটা সুযোগ করে দিয়েছে তাদের কর্ম ক্ষমতা, কর্ম দক্ষতা প্রমানের। তাছাড়া বিএনপির মধ্যে তারেক জিয়া কোন ভাবে লাক গলাতে পারবেনা, এখানে শুধু তার মাকেই দলকে পরিচালনার সুযোগ দিতে হবে।
টকশোতে আরো উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, যতটা সমর্থক বেগম খালেদা জিয়ার আছে তারেক রাহমানকে নিয়ে ততোটা বিতর্ক আছে। বিএনপি এখন যেভাবে আন্দোলন করছে, মহাসচিব যে ভাবে নিয়ন্ত্রণ করছে এইটা বিএনপির জন্য অনেক বড় একটি শক্তি।





