জয়পুরহাটে এক থানার ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। শিউলী বেগম নামে এক গৃহবধূ আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে আদালতে মামলাটি দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের জেলা শিশু ও নারী নির্যাতন দমন আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক বেগম মমতাজ পারভীন।





