ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশ ব্যবহার করতে আর কোন সমস্যা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের পর নেতানিয়াহু এ কথা জানিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, সৌদি আরব ভারতীয় এয়ারলাইন্সকে তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। এরফলে ভারত-তেলাবিব ফ্লাইটগুলো সরাসরি চলাচল করতে পারবে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে কোন বিবৃতি জানায়নি।

গত মাসে ভারতের বিমান কোম্পানী সৌদির আকাশ সীমা ব্যবহার করে প্রতি সপ্তাহে ভারত তেলাবিবে তিনটি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল। কিন্তু তখন সৌদি কর্তৃপক্ষের অনুমতি না দেয়ায় ফ্লাইট চালু করা সম্ভব হয়নি।

বর্তমানে ইসরায়েলের বিমান কোম্পানী তেলাবিব মোম্বাইয়ে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে। কিন্তু এতে ৭ ঘন্টা ব্যয় হয়।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের ফলে দুই ঘন্টার অধিক সময় কমে যাবে।

উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ৭০ বছর ধরে ইসরায়েলের জন্য নিষিদ্ধ ছিল সৌদির আকাশ সীমা। তবে এখন ইরানকে দমাতে ইসরায়েলের সাথে সর্ম্পক স্বাভাবিক করতে চেষ্টা করছে সৌদি আরব।