বাংলাদেশ যে অসাম্প্রদায়িকতার নীতি আর বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীন হয়েছিল, ধর্মীয় চরমপন্থার কোনো স্থান যে এ দেশে ছিল না- সে কথাটি আজকের ছাত্রদের বোঝানোর ওপর গুরুত্ব দিয়েছেন সন্দেহভাজন জঙ্গি হামলায় আহত অধ্যাপক জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক।

সোমবার শাহবাগে একটি বিক্ষোভ সমাবেশে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন কিন্তু আমরা এমন ছিলাম না। সবাই বাঙালি ছিলাম। কোনো রিলিজিয়াস কমিউনাল অবস্থা ছিল না। আমাদের একটা সেক্যুলার দেশ, ওদের পড়তে হবে, বুঝতে হবে। ছাত্রদের বুঝতে হবে যে এটা হওয়া উচিত হয় নাই।”

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শনিবার এক অনুষ্ঠান চলাকালে কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা করে ফয়জুল রহমান নামে এক যুবক। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে বলেছে, জাফর ইকবাল ‘ইসলামের শত্রু’, তাই তাকে হত্যার উদ্দেশ্যে সে হামলা করেছে।

সে প্রসঙ্গে ইয়াসমিন হক বলেন, “একটা ছেলেকে বুঝানো হয়েছে, সে (জাফর ইকবাল) ইসলামের বিরুদ্ধে লিখেছে… সে (ফয়জুল) যদি পড়ত, তাহলে বুঝত। এই যে তাকে র‌্যাডিকালাইজড করতে পেরেছে, এটা কখনো করা উচিত হয় নাই। এ ছাড়াও যারা আছে, তাদেরকে বুঝতে হবে আমাদের দেশ কীভাবে স্বাধীন হয়েছে, আমাদের দেশ সাম্প্রদায়িক ছিল না।”

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এই সাবেক অধ্যাপক বলেন, জাফর ইকবাল অন্তত ২০০ বই লিখেছেন, কোনো বইয়ে তিনি ইসলামের বিরুদ্ধে একটি লাইনও লেখেননি।

কিন্তু ফয়জুলের বয়সী ছেলেমেয়েদের ‘ডিপ্রেসড’ অবস্থায় ভুল বুঝিয়ে ভুল পথে টানা হচ্ছে বলে মনে করেন জাফর ইকবালের স্ত্রী। আবার এই ভিডিও থেকে দেখে নিন সিসি ক্যামেরায় জাফর ইকবালের ওপর হামলার মুহূর্ত...

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন