দিনের পর দিন কিছু মানুষের নৈতিকতা পশুর চেয়েও নিচে নেমে যাচ্ছে। পিশাচের রূপ ধারণ করছে তা কখনো কখনো। নৈতিক বিপর্যয়ের এমনই ভয়াবহ সব খবর আসছে অহরহ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এমনই এক আচরণের জন্য গত মঙ্গলবার এক জাস্টিন বান (৩৯) নামে এক পিতাকে পুলিশ গ্রেফতার করেছে।

সর্বোচ্চ নিকৃষ্টতম অবস্থানে এ নরপিশাচ নেমে গিয়ে, নিজের ১৯ বছর বয়সী মেয়ে টেলর বান-এর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে মানবতার সবটুকু গুনকে বিসর্জন দিয়ে। প্রতিবেশীরা বাড়ির পিছনে তাদেরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।

নর্থওয়েস্ট ফ্লোরিডা ডেইলি নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।

এতে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা তাদেরকে হাতেনাতে ধরে পানামা সিটি পুলিশের হাতে তুলে দিয়েছে। পারস্পরিক সম্মতিতে এমন সম্পর্কের কথা পুলিশের কাছে স্বীকার করেছে তারা দু’জনেই। পরের দিন বুধবার তাদেরকে আদালতে হাজির করা হয়।

এ সময় বিচারক তাদেরকে একজন থেকে আরেকজনকে আলাদা রাখার নির্দেশ দেন। জাস্টিনের জন্য জামিনের অর্থ বিচারক নির্ধারণ করেছেন ৫০০০ ডলার। টেলরের জামিনের জন্য নির্ধারণ করা হয়েছে ১০০০ ডলার।