উখিয়া উপজেলার কুতুপালং থেকে ৪৭ হাজার ইয়াবা ও সাড়ে নয় কেজি গাঁজাসহ মো: নুরুল ইসলাম (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যা।

রোববার রাত ১০টার দিকে কোম্পানি কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক কুতুপালং ক্যাম্পের মো. হোসেনের পুত্র বলে জানাগেছে।

অভিযোগ উঠেছে রোহিঙ্গা ক্যাম্প গুলো ইদানীং ইয়াবার আখড়ায় পরিণত হয়েছে।