মালয়েশিয়া থেকে ফেরার পথে বিমানের ভেতর অনৈতিক কাজের দায়ে বাংলাদেশের নোয়াখালীর এক তরুণ আটক হয়েছে। গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

উড়ন্ত বিমানে নগ্ন হয়ে পর্নো ছবি দেখার পাশাপাশি এক বিমানবালার শ্লীলতাহানির চেষ্টার দায়ে অভিযুক্ত হয়েছেন দিদার আলী মাহমুদ নামে ১৯ বছরের এক বাংলাদেশি তরুণ। ওই তরুণের উলঙ্গ অবস্থার ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সূত্র জানিয়েছে, দিদার আলী মাহমুদের বাসা রাজধানীর উত্তরায়। এক বছর ধরে তিনি মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে পড়ছেন। গেল শনিবার সন্ধ্যায় মালয়েশিয়া থেকে ঢাকায় আসা মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইটের (ওডি-১৬২) যাত্রী ছিলেন তিনি।

রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বিমানটি যখন আকাশে তখন তিনি এক বিমানবালার দিকে ছুটে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। তার ছোটাছুটিতে ফ্লাইটের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ক্রুরা তাকে ধরে সিটে বসালেও ওই তরুণের পাগলামি থামেনি। তিনি নগ্ন হয়ে বসে উচ্চ শব্দে ল্যাপটপে পর্নো ভিডিও দেখতে থাকেন।

ক্রুরা ফের বিষয়টিতে হস্তক্ষেপ করলে দিদার নগ্ন হয়েই ফ্লাইটের ভেতর ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে দিদারকে হাতকড়া পরিয়ে সিটের সঙ্গে আটকে দেয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে সোপর্দ করা হয় বিমানবন্দর থানায়।

বিমান কর্তৃপক্ষ পুরো ঘটনার ভিডিও ফুটেজসহ একটি লিখিত অভিযোগ জমা দেয়।

রোববার দুপুরে তার বাবা ফারুক আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালতে গিয়ে দিদার মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, দিদারের মানসিক ভারসাম্যহীনতার তথ্য-প্রমাণ উপস্থাপন করা হলে তাকে ছেড়ে দেয়া হয়।