সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় জাফর ইকবালের ওপর হামলা হয়েছে পুলিশের উপস্থিতিতে। এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে মুহিত বলেন, ওয়েল, সেটা পুলিশ পারে নাই। কী করা যাবে। তার চেহারা দেখে তো আর বোঝা যায় না।
সে তো ছুরি মেরেছে।ছুরি এমন একটা জিনিস সেটা লুকানো অনেক সহজ। যদি রাম দা টাম দা হতো তাহলে ধরতে পারত।’
মন্ত্রী বলেন, ‘ইটস ভেরি স্যাড, আমি যখন শুনলাম তার উপর আক্রমণ হলো, তখন আমরা ইমিডিয়েটলি রিঅ্যাকশন হলো, এবার বোধহয় তাকে আমরা হারাতে যাচ্ছি। এটা হয়নি। তারপরও ইট উইল বি ভেরি ডিফিক্যাল্ট। তার ছেলে মেয়ে আছে। ফলে এটা অনেক অসুবিধা হয়ে যেত। এক প্রশ্নের জবাবে জামায়াত নিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। বরেণ্য শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন তিনি।
জাফর ইকবালের উপর হামলার জন্য ধর্মান্ধ গোষ্ঠী সিলেটকেই বেছে নিয়েছে কি না-এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, যেখানেই আছে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দে আর এ থ্রেট টু দ্যা ন্যাশনস সিকিউরিটি। তাদের জন্য যে ব্যবস্থা আমাদের সরকার নিয়েছে এটা সঠিক ব্যবস্থা।
তাদের যেখানে পাওয়া যাচ্ছে জাস্ট ইলিমিনেট দেম। ইতোমধ্যে এদেশে যারা চরমপন্থী তাদের বিরুদ্ধে যে স্টেপস এদেশে গ্রহণ করা হয়েছে দুনিয়ার কোন দেশেই এরকম হয়নি। তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং শাস্তি দেয়া হচ্ছে।





