মিরপুর সেনপারা এলাকায় বসবাস করেন কুমিল্লা জেলার মোহাম্মদ হামিদ ও মনির হোসেন। পেশায় দিনমজুর, বাংলাদেশের খেলা হলে যত কাজই থাকুক না কেনো তারপরও খেলা দেখেন। বাংলাদেশ দলকে ভালোবাসেন নিজের জীবনের চাইতেও অনেক বেশি।
স্বাধীনতার ৭০তম বার্ষিকী উপলক্ষে শ্রীলঙ্কার আয়োজনে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ মার্চ শুরু হবে নিদাহাস ট্রফি। ১৮ মার্চ ফাইনাল। টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কাসহ খেলবে বাংলাদেশ ও ভারত। ইতিমধ্যে বাংলাদেশ দল পৌছে গেছে শ্রীলঙ্কায়।
এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল গত শুক্রবার (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অনুশীলন করেছে আর পছন্দের খেলোয়ারকে এক নজর দেখতে ছুটে এসেছিলেন হামিদ ও মনির। ঠিক তখনি বিডি২৪লাইভের প্রতিবেদকের সাথে কথা হয় তাদের সাথে।
এখানে (বিসিবি) কি করছেন?
মনির হোসেন: তামিম, সাকিব, মাশরাফিকে দেখতে এসেছি, কিন্তু আনসার ঢুকতে দিচ্ছে না।
মাশরাফি তো এখানে নাই এখন, আপনি কি সেটা জানেন?
মনির হোসেন: জানি না তো, একটু আগে দেখলাম গাড়ি ঢুকলো ঐ গাড়িতে আছে।
বাংলাদেশের খেলা দেখেন?
মনির হোসেন: দরকার হইলে নিজের কাজ করা বাদ দিয়ে হলেও বাংলাদেশের খেলা দেখি।
আপনার জামা-কাপরে তো কাঁদা এই অবস্থায় তো আপানাকে ভিতরে ঢুকতে দিবে না।
মনির হোসেন: মিরপুর ১ নাম্বারে কাজ করতে ছিলাম তখন জানতে পারলাম সব খেলোয়াররা এখানে এসেছে তাই কাজ ফেলেই ছুটে এসেছি।
বাংলাদেশ যখন হেরে যায় তখন কি করেন?
মনির হোসেন: বাংলাদেশ হারলে বাংলাদেশকে সার্পোট করি জিতলেও বাংলাদেশকে সার্পোট করি। কিন্তু হারলে অনেক কষ্ট লাগে।বিডি২৪লাইভ





