পিএসএলে প্রথমবারের মত খেলতে গিয়েই দারুণ শুরু করেছিলেন মুস্তাফিজ। চার ম্যাচেই বল হাতে ছিলেন দুর্দান্ত। চতুর্থ ম্যাচে খরুচে থাকলেও সুপার ওভারে তার হাতেই বল দিয়েছিলেন দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
দলপতির আস্থার প্রতিদান না দিতে পারলেও মুস্তাফিজ বন্দনা ছিল ম্যাককালামের কন্ঠে।
ম্যাচ শেষে ম্যাককালাম বলেন, ‘সুপার ওভারের জন্য আমাদের দুই অপশন ছিল মুস্তাফিজ এবং নারাইন। প্রথম ইনিংসের মতো উইকেটে এত টার্ন ছিল না আর ডেথ ওভারের জন্য মুস্তাফিজ অন্যতম সেরা। ডিপে আমি ক্যাচটি তালুবন্দী করতে পারিনি, এটা আমারই দোষ ছিল।’





