ক্ষমাই সর্বোত্তম উপহার – ইসলাম ধর্মে এই কথাটাই বিশ্বাস করা হয়। কিন্তু নিজের ছেলের খুনিকে ক্ষমা করে এই বাবা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। ডা. জিতমদের ছেলে সালাউদ্দিন জিতমদ পিজ্জা সরবরাহের কাজ করতো। দিনের শেষ ডেলিভারিটা দিয়ে আসার সময় সে ছিনতাইকারির কবলে পরে এবং খুন হয়।

মামলায় আরো তিনজন আসামি থাকলেও আদালতে প্রমাণ হয় কেবল ট্রে রেলফোর্ডের ছুরির আঘাতেই সালাউদ্দিন মারা যায়। ফলে তাকে ৩১ বছরের জেল দেয়া হয়। আদালতের কার্যক্রম চলাকালিন জিতমদ রেলফোর্ডকে বলেন, ‘তোমার জন্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি। তুমি তার কাছে ক্ষমা চাও। তোমার জন্য নতুন একটা ভাল জীবন অপেক্ষা করছে’।

রেলফোর্ড একজন মাদকাসক্ত। তার মা বলেন, সে কিছু বাজে লোকের সাথে যুক্ত। তারা মিলে ২০১৫ সালের ১৯ এপ্রিল সালাউদ্দিনকে ছিনতাই করার চেষ্টা করে এবং সে বাধা দিতে গেলে তাকে ছুরি মেরে দেয়। পরে তার লাশ একটা বাড়ির পেছনে পাওয়া যায়। রেলফোর্ড বলে সে খুন করতে নয়, সালাউদ্দিনের টাকা লুট করতে চেয়েছিলো।

ডা. জিতমদ বলেন, ‘আমি তোমাকে না, দোষ দিবো তোমাকে ভুল পথে নিয়ে যাওয়া শয়তানকে। আল্লাহ তার হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুন।’

জবাবে রেলফোর্ড আবেগাপ্লুত হয়ে বলে, ‘আমি আপনার কষ্ট কল্পনা পারছি না, আমার করারও কিছু নাই। সেদিন যা হয়েছিলো তার জন্য আমি দুঃখিত, আপনি যা হারিয়েছেন তা আমি ফিরিয়ে দিতেও পারবো না।’

জিতমদ বলেন, ‘ক্ষমা করাই ইসলামে শ্রেষ্ঠ উপহার।’