ফের মিয়ানমারের তমব্রু সীমান্তে ভারি অস্ত্রসহ ৮ট্রাক সেনা মোতায়েন করেছে মিয়ানমার সেনাবাহিনী। এ নিয়ে ফের উত্তেজনা বিরাজ করছে ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকেই ওই সীমান্তে ভারি অস্ত্রসহ সেনা মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি।

শুক্রবার (২ মার্চ) বেলা সোয়া ৩টার দিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠকে বসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বান্দরবানের ঘুমধুম সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ বৈঠক হয়।