বিদেশিদের জন্য অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। কঠোর ধর্মীয় অনুশাসনে পরিচালিত এই দেশটিও অবশেষে পর্যটক ভিসা দেওয়া ঘোষণা দিয়েছে।
‘নিজ দেশের বাধা নেই এমন সকল নাগরিকদের’ ভ্রমণে ইলেক্ট্রনিক পাস আকারে ভ্রমণ বা পর্যটক ভিসা দেবে সৌদি সরকার।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, আধুনিকায়নের উদ্দেশ্যে নেওয়া এই সংস্কার কর্মসূচির (ভ্রমণ ভিসা) ফলে বিশ্বে দেশটির ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি অর্থনীতিতে বেশ অর্থকড়ি যোগ করবে।
দেশটির সরকার হিসাব অনুসারে, আগামী ২০২০ সাল নাগাদ পর্যটন খাত থেকে বিদ্যমান আয়ের অতিরিক্ত ৫৪ বিলিয়ন ডলার রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা সম্ভব হবে। পাশাপাশি ২০৩০ সাল নাগাদ বার্ষিক ভ্রমণকারীর সংখ্যা তিন কোটিতে পৌঁছবে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানে ভিশন ২০৪০ অনুসারে, তেলে ওপর নির্ভরশীলতা কমাতে এ ধরনের আমূল সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
সৌদি পর্যটন বিভাগের শীর্ষ কর্তা যুবরাজ সুলতান বিন সা





