মুসলিমদের এক হাতে থাক কুরআন আর এক হাতে থাক কম্পিউটার৷ দিল্লিতে বৃহস্পতিবার (০১ মার্চ) ইসলামিক স্কলার কনফারেন্সে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদী বলেন ইসলামের সঠিক পরিচয় তৈরিতে জর্ডনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷
ওই কনফারেন্সে মোদি আরও বলেন ভারত জঙ্গি হামলা রুখতে কঠোর ভুমিকা পালন করছে৷ দেশে এসেছেন জর্ডনের অধিপতি আবদুল্লা-২৷ কনফারেন্সে এদিন মোদীর সঙ্গে ছিলেন জর্ডনের অধিপতি ছাড়াও বিভিন্ন দেশের ইসলামের বিদ্যজনেরা৷
এদিন মোদি বলেন, সারা বিশ্বের ধর্ম ও তাঁদের মত ভারতেরই মাটিতে বড় হয়েছে৷ ভারতের আবহাওয়াতেই তা জীবন পেয়েছে ও স্বাস প্রশ্বাস নিয়েছে৷ তা ২৫০০ সাল আগে ভগবান বুদ্ধই হন বা আগের শতাব্দীর মহত্মা গান্ধী৷ শান্তি আর ভলবাসার বার্তা ও সুগন্ধ এই দেশ থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে৷
জর্ডন সম্পর্কে তিনি বলেন, বন্ধু দেশ জর্ডন একটি পবিত্রভূমির উপর অবস্থিত৷ সেখান থেকেই খোদার বার্তা দূত ও সন্তদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়েছে৷ মোদী বলেন এদেশে আমরা সকলকে সঙ্গে নিয়ে চলতে চেষ্টা করি৷ কারণ সারা বিশ্বের উন্নতি ছোট ছোট শহরের উন্নতির সঙ্গেই জুড়ে থাকে৷
এদিনের এই অনুষ্ঠানে মোদি জর্ডন ও তার অধিপতির ভূয়সি প্রশংসা করেন৷ পাশাপাশি ইসলাম ও মুসলমান সম্প্রদায়েরও প্রশংসা করেন তিনি৷ মোদি এও জানান এদেশের ইতিহাস এদেশের সাম্প্রদায়িক বার্তায় অনেক শক্তি রয়েছে যার উপর ভিত্তি করেই সন্ত্রাসবাদের মোকাবিলা করে চলেছে এই দেশ৷





