আইনজীবীদের সঙ্গে দেখা করতে আগ্রহী নন বেগম জিয়া। গত এক সপ্তাহে খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের তিনটি আবেদন করে। তিনটি আবেদনের ব্যাপারেই জেল কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসনের মতামত নিতে গেলে, তিনি দেখা করতে অসম্মতি জানান।
বেগম জিয়া বলেন, ‘এখন প্রয়োজন নেই। প্রয়োজন হলে বলবো।‘ কারাবিধি অনুযায়ী কারাবন্দীর সঙ্গে কেউ সাক্ষাৎ করতে চাইলে বন্দীর সম্মতি প্রয়োজন হয়। আইনজীবীরা আইনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য দরখাস্ত করতে পারেন। কারাসূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি সানাউল্লাহ মিয়া,২২ ফেব্রুয়ারি এডভোকেট জয়নাল আবেদীন এবং ২৭ ফেব্রুয়ারি খন্দকার মাহবুব হোসেন তাঁদের মক্কেল বেগম জিয়ার সঙ্গে আইনি পরামর্শের জন্য সাক্ষাৎ প্রার্থনা করেন। কিন্তু কারো সঙ্গেই সাক্ষাৎ করেননি বেগম জিয়া । এডভোকেট সানাউল্লাহ মিয়া বলেছেন, ‘ম্যাডামের সঙ্গে জরুরী আইনি পরামর্শ ছিলো কিন্তু কেন সাক্ষাৎ পাচ্ছিনা জানি না।‘ জেলখানার একজন কর্মকর্তা বলেছেন, ‘উনি (বেগম জিয়া) যদি সাক্ষাৎ না করতে চান, তাহলে আমরা কি করবো।‘
ধারণা করা হচ্ছে, দলের আইনজীবীদের কর্মকান্ডে ক্ষুদ্ধ বেগম জিয়া তাঁদের সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন।





