আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ৪ বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। এদিকে আহত ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। বাকিরা সবাই নিরাপদে আছে।

আহতদের উদ্ধারের এবং নিহতদের লাশ সনাক্তকরণের চেষ্টা চলছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রাথমিকভাবে হতাহতদের সম্পর্কে এর বাইরে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে, ২৩ সেপ্টেম্বর , ২০১৭ আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছিলেন। এ সময় আহত হয়েছিলেন আরো চার জন। নিহতরা হলেন সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইস্টবেঙ্গল (বরিশাল)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, মালিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এ সময় শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় রবিবার (২৪ সেপ্টেম্বর) দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে আবারও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় সাহসিকতা ও সফলতার সঙ্গে তারা সন্ত্রাসীদের প্রতিহত করতে সক্ষম হয়। তবে, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আহত হন আরও চার জন। তারা হলেন মেজর জাদিদ, পদাতিক (ঢাকা); করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী); সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

বিস্তারিত আসছে….