রাষ্ট্রদ্রোহো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল।

কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল কাশেম শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।

মামলার অপর তিন আসামি হলেন-একুশে টেলিভিশনের (ইটিভি) প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, চ্যানেলটি প্রাক্তন সাংবাদিক কনক সারোয়ার ও মাহতির ফারুকী খান। গত বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান এবং আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন। মামলাটি তদন্ত করে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমদাদুল হক।